শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের উদ্যোগে আজ শনিবার উপজেলার বারুয়াখালী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করে দোয়া ও আলোচনা করা হয়েছে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবু শফিক মাসুদ, যুবদলের আহবায়ক পবন মাহমুদ, সদস্য সচিব রাহিন ইসলাম, আনোয়ার হোসেন, মুন্না ভুইয়া, মাজেদুর রহমান, তুষার খান প্রমুখ।