শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ব্রীজের স্বপ্ন ফেরীতেও পূরন হলো না বন্দরবাসীর!

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়া ঘাটে ব্রীজের পরিবর্তে ফেরীর স্বপ্নও পূরন হলো না বন্দরবাসীর। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমানের একটি অনুষ্ঠানে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ দিনের মধ্যে ফেরী চালুর নির্দেশ দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির কয়েক মাস পেরিয়ে গেলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।
খেয়া পারের বাসীন্দারা জানান, বন্দরের মানুষকে বোকা পেয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দল ব্রীজ নির্মানের নামে মূলা ঝুলিয়ে রেখেছে। বর্তমান সরকারের সেতুমন্ত্রী বন্দরে এসে ঘটা করে বলেছিলেন ১৫ দিনের মধ্যে ফেরী চালু হবে আর বছর খানেক সময়ের মধ্যে নবীগঞ্জে সেতু নির্মান করবেন। তবে নদীর দু’পাশের রাস্তার কাজ অনেকটা সম্পন্ন হলেও ফেরীর দেখা মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি মন্ত্রীর কথা যাতে শীগ্রই কাজে পরিনত হয়। মানুষ যাতে নির্বিগ্নে চলাচল করতে পারে সে ব্যবস্থা দ্রুত করারও অনুরোধ জানান তারা।
এ বিষয়ে বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ’র নারায়ণগঞ্জ’র পোর্ট অফিসার গুলজার আহম্মেদ জানান, নবীগঞ্জ খেয়াঘাটে ফেরীর বিষয়ে সড়ক ও জনপথ আমাদের কাছ থেকে অনুমতি গ্রহন করেন নি। তবে শুনেছি তারা ইতিমধ্যে ফেরী চলাচলের জন্য নদীর পাড়ে কাজ করছেন।
সড়ক ও জনপথের নারায়ণগঞ্জে’র উপ-পরিচালক জানান,

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com