মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আর নেই, এলাকায় শোকের মাতম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম ধানখালী সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আহম্মেদ এর পিতা বীরমুক্তিযোদ্ধা সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কাশেম ( সুবেদার) মঙ্গলবার সকাল ৮ টায় নাচনাপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ——– রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮২) বছর। তিনি দু’ ছেলে এক মেয়ে স্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার আছর নামাজবাদ পৌরসভার এতিমখানা জামে মসজিদ চত্বরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রর্দশন শেষে এতিমখানা মুক্তিযোদ্ধা কবরস্হানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে সমাবেদনা জানিয়েছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মধু, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মিয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ডঃ শহীদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি,কলাপাড়া শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোঃ সোহরব হোসেন হিরন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com