শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বিএনপি নেতার ভাগ্নের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকারের ভাগ্নে মো. বজলুর রহমানের বিরুদ্ধে জান-মাল রক্ষার দাবীতে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন অসহায় বৃদ্ধা জমিলা বেগম (৭০)। ৫ মার্চ সোমবার নিজে ও পরিবারের সদস্যদের জীবনের নিরপত্তা চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফতুল্লা থানধীন পশ্চিম মাসদাইর এলাকার মো. বজলুর রহমান নিজের কু-কর্মের হাত থেকে রক্ষা পেতে মাদক বিরোধী কমিটি গঠন করেছে। সেই মাদক বিরোধী কমিটির সাইনবোর্ড ব্যহার করে এলাকার নানা অপকর্ম করে বেরায়। এরই ধারাবাহিকতায় বৃদ্ধা জমিলা বেগম তার পৈত্রিক ওয়ারিশ হিসেবে পাওনা সামান্য জমিতে কোন রকম বসবাস করে আসছিল। ওই জমিটি বজলুর রহমানের কাছে বিক্রি করতে রাজি হয়নি জমিলা বেগম। এতে সে জমিলা ও তার ছেলে রবির উপর ক্ষিপ্ত হয়ে কয়েকটি মিথ্যা ঘটনা সাজিয়ে মাদকের মামলা দেয়। এ মামলায় জমিলা বেগম জেলে থাকাবস্থায় বিবাদী বজলু জেল গেটে তার সাথে দেখা করে বলে, তার কথা মত জমি বিক্রি করা হলে কোন মামলা আর হবে না এবং দ্রুত জামিনে মুক্ত করা হবে। নতুবা ওই এলাকায় যত মাদক বিক্রেতা গ্রেফতার হবে তাদের সাথে জরিয়ে জমিলা ও তার ছেলে রবির নাম দেয়া হবে ভলে হুমকি দিয়ে যায়। তার অত্যাচারে জমিলার নাতী-নাতনীরা স্কুলে পর্যন্ত যেতে পারছে না। জমিলা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগে উল্টেলখ করা হয়েছে।
অভিযোগকারী জমিলা বেগম জানায়, জামাত-শিবিরের নেতা বজলুর রহমানকে আমার পৈত্রিক জমি বিক্রি না করায় সে আমাকে ও আমার ছেলে রবিকে বিভিন্ন মিথ্যা মাদকের মামলা দিয়ে জেলা খাটিয়েছে। জমি না দিলে সে আমার ও আমার পরিবারকে হত্যাসহ জীবন নাশের হুমকি প্রদান করেছে। আমি বজলুর রহমানের অত্যাচার থেকে বাঁচতে চাই। পুলিশ সুপার মহোদয়ের কাছে তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com