বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ঝিনাইদহপ্রতিনিধি:
ঝিনাইদহের বারবাজার হাইওয়ে থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাইওয়ে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে ফরিদপুর মাদারীপুর রিজিওয়নের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর হাইওয়ে পুলিশের সার্কেল এএসপি হাফিজুর রহমান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইওয়ে থানার সার্জেন্ট মনিরুল ইসলাম, ৯নং বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৭নং রায়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।