শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বাবা মুক্তিযোদ্ধা, ছেলে মাদক বিক্রেতা পুলিশ!

নারায়নগঞ্জ প্রতিনিধিঃঃ
বাবা হজরত আলী একাত্তরে যুদ্ধ করেছিলেন পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে কিন্তু ছেলে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পেয়ে নামলেন দেশ ও সমাজকে ধ্বংসের মিশনে। পুলিশে চাকরি নিয়ে বনে গেলেন মাদক ব্যবসায়ী। মুক্তিযোদ্ধার সেই গুনধর সন্তান সহকারি উপ-পরিদর্শক (এসএসআই) আলম সারোয়ার্দী রুবেল মাদকের মামলায় এখন রিমান্ডে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট। তার সাথে রুনা নামের এক নারী মাদক বিক্রেতাকেও আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে তাদের প্রেরণ করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। উপ-পরিদর্শক আলম সরোয়ার্দী রুবেলের ৫ দিন ও ইয়াসমিন রুনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ইয়াবা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশের উপ-পরিদশক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) সরোয়ার্দী রুবেল ও তার সহযোগী সাবিনা ইয়াসমিন রুনুসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের খুজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com