মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার দিলেন সেনা রিজিয়ন

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বান্দরবান সদরস্থ ৬৯ পদাতিক রিজিয়ন সদর দপ্তর এর পক্ষ থেকে গরীব, নিরীহ অসহায় দেড়শ পরিবারের মাঝে শুকনা খবার বন্যাকবলিত কার্যক্রম পরিচালনা করেন ৬৯ পদাতিক বিগ্রেড।

উক্ত কার্যক্রমে বান্দরবান সদর সেনা রিজিয়ন, গরীব, নিরীহ দেড়শ পরিবা মাঝে শুকনা খাবার পানিসহ মোমবাতি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত ভারি বৃষ্টির হওয়ায় বন্যা পরিস্থিতির শুরু থেকে তাদের এলাকায় পূর্বে কোনো ত্রাণসামগ্রী পাইনি। এমন পরিস্থিতিতে বান্দরবান সেনা রিজিয়ন সময়োপযোগী মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এ মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী বান্দরবান সদর সেনা ৬৯ পদাতিক বিগ্রেড এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে সর্বদা অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com