শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নারায়নগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জ’র বন্দরে এলেম (৮) নামে এক শিশু অপহনের দায়ে বিল্লালকে আটক করেছে পুলিশ। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এখনও শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বন্দর উপজেলার নীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করেন বন্দর থানা পুলিশ। অপহৃত এলেম বন্দর থানাধীন নীগঞ্জ পৌরসভা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে এবং পাউন্নার বাড়ির ভাড়াটিয়া। সে প্রথম শ্রেণীর ছাত্র।
অভিযোগসূত্রে জানা গেছে, জামাতা কর্তৃক শ্যালক এলেম (৮) অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার সকালে অপহৃত পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৭(৩)১৮ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০। জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক মিয়ার সাথে একরামপুর পৌরসভা এলাকার মৃত বারেক কসাইয়ের ছেলে জামাতা বিল্লাল হোসেনের সাথে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ বিকেল ৪টায় আব্দুর রাজ্জাক মিয়ার শিশু ছেলে এলেম বাড়ী পাশে খেলা করতে গেলে ওই সুযোগে পাষান্ড জামাতা বিল্লাল হোসেন কৌশলে শ্যালককে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে। বহু স্থানে খোঁজাখুজি করে এলেমের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার পিতা বন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এবিষয়ে বিল্লালের পিতা রাজ্জাক তার ব্যবহৃত মুঠোফোনে (০১৭১১৯৮৭৮৪৮) জানায়, বিল্লাল কিছুদিন আগে আমার স্ত্রীকে হুমকি দিয়ে বলেছিল এমন কাজ করব তোদের পরো পরিবার কাদবি। তাই আমাদের ধারনা বিল্লালই আমার ছেলেকে কোথাও আটকে রেখেছে। জানিনা তার সাথে ভয়ানক কিছু হয়েছে কিনা। আমার ছেলেকে উদ্ধারসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় কুমার জানান, শিশু এলেম নিখোঁজের অভিযোগে বিল্লাল নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।