শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক:: কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল কাস্ত্রো ডিয়াজ বালার্ট আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন তিনি অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। সেই অবসাদ থেকে গতকাল বৃহস্পতিবার আত্মহত্যার পথ তিনি বেছে নেন বলে অনেকের মত।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাভানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৬৮ বছর বয়সী দিয়াজ বিষণ্ণতায় ভুগছিলেন। কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল।

কিউবার সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অবসাদের কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। স্থানীয় সময়ানুসারে বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করেন তিনি। জুনিয়র কাস্ত্রো অনেকটাই তার বাবার মতো হওয়ায় তিনি ‘ফিদেলিতো’ নামে পরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com