রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

পুত্রসন্তানের বাবা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম পুত্রসন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন।

মুশফিকের বাবা তার স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা ২৮ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন’

এর আগে বিসিবি’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু একই সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোই মুশফিকের ছুটি মঞ্জুর করা হয়নি।

তবে সৌভাগ্যক্রমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা দুই টেস্টের মাঝামাঝি হওয়ায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়ে গেছেন মুশফিক। গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরছেন মুশফিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com