রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

পাথরের ট্রাকে গাঁজা, চালকসহ আটক-২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে পাথরের ট্রাক থেকে ৩০ কেজি গাঁজাসহ চালক ও সহকারী চালককে আটক করেছে কালীগঞ্জ  থানা পুলিশ।
সোমবার(১৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, ঢাকা গাজিপুরের জয়দেবপুর এলাকার আশরাফ আলীর ছেলে ট্রাক চালক রাকিবুল ইসলাম(২১) ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে সহকারী চালক ইয়াছিন আলী(২০)।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) বাদল কুমার মন্ডল জানান, বুড়িমারী থেকে পাথরের ট্রাকে গাঁজা আসছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  কালীগঞ্জ বাজারে ট্রাকটি আটক করে থানা পুলিশ। পরে ট্রাকের পাথরগুলো তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালক রাকিবুল ও সহকারী চালক ইয়াছিনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com