রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

নেত্রকোণায় ৪ ভোটকেন্দ্র ও একটি স্কুলে আগুন

নেত্রকোণায় ৪ ভোটকেন্দ্র ও একটি স্কুলে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন বড় ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া সদর উপজেলার উত্তর বিশিউড়া উচ্চ বিদ্যালয়েও আগুন দেওয়া হয়, তবে সেটি ভোটকেন্দ্র নয় বলে জানা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোণা সদর ও পূর্বধলায় এসব ঘটনা ঘটে। আগুন দেওয়া ভোটকেন্দ্রগুলো হলো। সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক দুইটা থেকে চারটার মধ্যে আগুন দেওয়া হয়। নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড একটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাটি টের পেয়ে ৯৯৯-এ ফোন করলে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে ২টা থেকে ভোর রাতের মধ্যে যে কোনো সময়ে জেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনা তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে নির্বিঘ্নে ভোটারেরা ভোট দিতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com