শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

না.গঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জে’র কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩৫) কে ১শ’ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সিপিএসসি আদমজীনগর নারায়ণগঞ্জ। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কাঁচপুর ইউনিয়নের পূর্বসোনাপুর মেম্বারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে র‌্যাব-১১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পূর্বসানাপুর মেম্বার পাড়া থেকে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৩৫) কে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) এর নেতৃত্বে¡ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট থেকে ১শ’ ৬০ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com