শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

না.গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাঁই!

নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জের শহরের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন দোকানিরা। বুধবার ভোররাতে শহরের কালিরবাজার লুৎফর মিয়ার মার্কেটে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত ৪টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে দোকানীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু মূহুত্বের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের দোকানগুলোতে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক পর্যায়ে পানি শেষ হয়ে যায়। পরে শীতলক্ষ্যা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি দিয়ে প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর আগেই ৮টি দোকানের মালামাল পুড়ে যায়।
মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান গোলাম মোস্তফা জানান, বুধবার ভোরে আগুনের সংবাদ পেয়ে আমাদের তিনটি স্টেশনের ৬টি ইউনিট দু’ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি। তবে ১ কোটি টাকার উপরে মালামাল পুড়ে গেছে বলে মালিকরা দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com