শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

না.গঞ্জে বিএনপির শান্তিপূর্ন লিফলেট বিতরন

মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ করা হয়। ১ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরন করা হয়। পাশপাশি আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরাও এ কর্মসূচী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। তবে তাদের এ কর্মসূচীতে জেলা পুলিশের পক্ষ থেকে কোন প্রকার বাঁধা প্রদান করার ঘটনা চোখে পরেনি। অত্যান্ত শান্তিপূর্ন ভাবেই বিএনপি’র নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেছেন।
এসময় চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম মখন্দকার উপস্থিত সাংবাদিকদেরকে বলেন, আমরা শান্তিপূর্নভাবে অন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করব ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com