শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

না.গঞ্জে নাশকতার মামলায় বিএনপি’র ৩ নেতার জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নাশকতার মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ ৩ নেতাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে সাখাওয়াত হোসেন খানসহ ৫ জনের জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে এড. সাখাওয়াত, আনোয়ার প্রধান ও এড. মাঈনুদ্দিনের জামিন মঞ্জুর করেন।

আপরদিকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব ও নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধানরে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গত সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে সাখাওয়াত, আনোয়ার প্রধান, মাসুকুল ইসলাম রাজীব, সুরুজ্জামান, মাঈনুদ্দিনকে নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ একই সাথে তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন এবং রিমান্ড না মঞ্জুর করে তাদের পুনঃরায় কারাগারে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com