বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

না.গঞ্জে’র বন্দরে ইট চাপায় ট্রাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে’র বন্দরে ইট চাপায় ট্রাক শ্রমিক হৃদয়(২২) নিহত। গত রোববার সকালে গকুলদাশের বাগ এলাকায় এ দূর্ঘটনার ঘটনাটি ঘটে। নিহত হৃদয় কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। কামতাল তদন্ত কেন্দ্রের এসআই প্রদ্যুৎ সরকার জানান, উপজেলা গকুলদাসেরবাগ এলাকায় অবস্থিত এম,বি,এস ব্রিক ফিল্ড থেকে গতকাল রোববার সকাল ৮টার দিকে একটি ট্রাক দুই হাজার ইট নিয়ে যাচ্ছিল। ইট ভর্তি ট্রাকটি গকুলদাসেরবাগ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় সাইডে পড়ে যায়। এসময় ট্রাকের উপর থেকে ছিটকে পড়ে শ্রমিক হৃদয় পরে যায়। তখন ইটের চাপা পড়ে ঘটনাস্থলে শ্রমিক নিহত হয়। এবেপারে এলাকাবাসি আমাদের বলেন, এক লক্ষ দশ হাজার টাকায় রফাদফা হলে নিহতের পরিবার মামলা করা থেকে বিরত থাকে। এব্যপারে বন্দর থানা ওসি এ কে এম শাহিন মন্ডল বলেন, বাদি পক্ষ মামলা না করায় লাশ দাফনের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com