বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ
‘ফিটনেস বিহীন গাড়ির নগরি নারায়ণগঞ্জ’ শিরোনামে ‘দৈনিক আমার সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ভ্রাম্যমান আদালত বসিয়ে ফিটনেস বিহীন যনিবাহনের বিরুদ্ধে ১২টি মামলা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, অবৈধ পার্কিং ও হেলমেট ব্যবহার না করার কারনে এ মামলা ও আর্থিক জরিমানা করেন ওই ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।
ভ্রাম্যমান আদালতের নেৃতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিফাত হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এসময় আইন-শৃঙ্খলা রক্ষার দায়ীত্বে ছিল পুলিশ।
এসময় যানবাহনে ফিটনেস, লাইসেন্স, অবৈধ পাকিং এর জন্য উৎসব (ঢাকা মেট্রো-১১-১৭৩৪), ট্রাক ঢাকা মেট্রো-ট-১১-৬৬১০) ও হিমাচল (ঢাকা মেট্রো-১৪-৮৪২৫) সর্বমোট ১২টি মামলা ও আর্থিক জরিমানা করা হয়।
নির্বাহী মেজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং, ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন গাড়ির সংখ্যা বেরে যাওয়ার কারনেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি যানবাহনকে বিভিন্ন কারনে ১২টি মামলা ও আর্থিক জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।