বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নারীসহ তিন জঙ্গী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। বন্দর থানাধীন সোনাকান্দা এলাকা থেকে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল জান্নাতুল নাঈম মিতু (১৯) তার দুই সহযোগী মেহেদী হাসান মাসুদ (২২), আকবর হোসেন সুমন (৩০)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মিতুর ২ বছরের শিশু সন্তান রোজা আক্তারকেও উদ্ধার করা হয়।

র‌্যব-১১’র এক প্রেস বিজ্ঞতি বলা হয়, গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মো. নুরুল ইসলাম তার মেয়ে-জামাই জুয়েলসহ র‌্যাব-১১ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দায়ের করে যে, তার মেয়ে জান্নাতুল নাঈম মিতু (১৯) জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সে রাস্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ডে যুক্ত হওয়ার জন্য তার ২ বছরের শিশু সন্তান রোজা আক্তারসহ ৩১ মার্চ ২০১৮ তারিখে বাসা থেকে বের হয়ে গেছে। তারা দ্রুত তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর জান্নাতুল নাঈম মিতুসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেন র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com