বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহর থেকে এক অজ্ঞাক পরিচয়ে (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টায় শহরের আমলাপাড়ায় লেবার হুশিয়ারির সামনে রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ লাশ উদ্ধারসহ গত ৪দিনে ৩ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, মরদেহটি পরিচয় জানার চেষ্টা করছি আমরা। মৃতের স্বজনেরা যদি লাশটি সনাক্ত করে তাহলে তাদেরকে মৃতদেহটি হস্তান্তর করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাশটির দাবিদার না পাওয়া যায় তবে মর্গে পাঠানো হবে।
এ নিয়ে জেলায় ৪ দিনে তিন লাশ উদ্দার করা হয়। গত বুধবার সিদ্ধিরগঞ্জে’র আদমজি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরের দিন ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকা থেকে অরো এক অজ্ঞাত (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com