সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় যুবলীগ নেতাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার পতিত ফ্যসিস্ট যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে প্রধান উপদেষ্টা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি এবং কটুক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ফ্যাসিস্ট আলম মিয়াকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি এবং উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত ফ্যাসিস্ট আলম মিয়া। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় ফ্যাসিস্টকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com