সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

নাগেশ্বরীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

নাগেশ্বরীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন ফাকু নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র। তিনি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাস্টারপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফাকুকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com