শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় ট্রাকচাপায় ২ যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি:: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- নওগাঁ সদর উপজেলা চণ্ডিপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মতিউর রহমান।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাতে মতিউরসহ দুই যুবক মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাবলাতলা মোড় যাত্রী ছাউনির সামনে পৌঁছলে পেছন দিক থেকে রাজশাহীগামী ধানবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মতিউর ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিউর রহমানের মৃতদেহ উদ্ধার করে। ধানবোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com