শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সখিনা সিদ্দিকের মোটরসাইকেল শোডাউন ও পথসভা

নওগাঁ প্রতিনিধি॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ, পথসভা, সরকারের বিভিন্নমূলক চিত্র তুলে ধরে লিফলেট বিতরণসহ মোটরসাইকেল শোডাউন করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সখিনা সিদ্দিক। তিনি সাবেক পুলিশ সুপার (এসপি) মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের পত্নী ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তার নির্বাচনী এলাকায়।

রোববার মহাদেবপুর উপজেলার আখড়ামোড় থেকে বেলা ১২টার দিকে কয়েকশ মোটরসাইকেল শোডাউন নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে মহাদেবপুর উপজেলার মাছ চত্বরে গিয়ে পথসভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম জুয়েল, মহাদেবপুর উপজেলার কৃষকলীগের সদস্য সচিব এসএম আকতারুল হকসহ, যুবলীগ নেতা শ্রী বাবলু, বদলগাছী উপজেলা যুবলীগ নেতা জুয়েল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com