শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় অবৈধভাবে মজুদ ৬ হাজার ২৫৩ বস্তা সার উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ নওগাঁর পোরশা উপজেলায় দুটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৬ হাজার ২৫৩ বস্তা সার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

নওগাঁ জেলা পোরশা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন স্থানীয় শিশাবাজারের এ অভিযান পরিচালনা করেন।

এসময় পোরশা উপজেলার ভবানীপুরের শিশাবাজার থেকে বিকাশ সাহার গোডাউন থেকে ৫ হাজার ২৪ বস্তা ডিএপি সার ও ১৪৬ বস্তা এমওপি সার এবং একই বাজারের নজমুল আলমের গোডাউন থেকে ৮৮২ বস্তা ডিএপি স্যার ও ২০১ বস্তা এমওপি সার উদ্ধার করে। অবৈধভাবে সার মজুদের দায়ে বিকাশ সাহাকে ৫০ হাজার ও নজমুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, পোরশার শিশাবাজারে অভিযান চালিয়ে দুজন অসাধু ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৫৯০৬ বস্তা ডিএপি ও ৩৪৭ বস্তা এমওপি সার উদ্ধার এবং সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সার উদ্ধার করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com