বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুর জুড়েই এখন তীব্র শীত বয়ে যাচ্ছে। ঠাণ্ডা থেকে রক্ষায় আগুন জ্বালানোসহ নানা উপায় খুঁজছেন নিম্ন আয়ের মানুষগুলো।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ঠাণ্ডা আরো বেড়েছে। গতকাল তাপমাত্রা ছিলো ৮.৬ ডিগ্রি।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১৩ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে। এছাড়াও, সৈয়দপুর ১১.৪, রাজারহাট ৯.৬, রংপুর ১৩.০, ডিমলা ১১.০ রাজশাহী ১২.২, বদলগাছি ১০.৮, যশোর ১৩.২, শ্রীমঙ্গল ১০.৪, চুয়াডাঙ্গায় ১৩.০, ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিলো ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com