শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে’র সমাজকর্ম বিভাগ ¯œাতক (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় তোলারাম কলেজের সমাজকর্ম বিভাগ কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয় ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর শাহ্ মো. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক জীবন কৃঞ্চ মোদক, ছাত্রলীগ সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সমাজকর্ম বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।