রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ ফেনীতে

ছবি: সংগৃহীত

একুশের কণ্ঠ অনলাইন:: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে।

বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ফেনীতে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্ভাবাস দিয়ে সংস্থাটি বলছে, বিরাজমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। বৃষ্টিপাত না হলেও আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com