শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

তারেক রহমানের শাস্তির দাবিতে ঝিনাইদহে ছাত্রলীগের মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে তারেক রহমানকে দেশে ফিরে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারী কেসি কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে কলেজ শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের বিভিন্ন চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সে সময় জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারন সম্পাদক রানা হামিদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন সহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে এতিমদের টাকা আত্মসাৎ মামলায় সাজা প্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com