শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন মোহাম্মদ ইকবাল হাসান

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর আওতায় ঢাকা বিভাগের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। ঢাকা বিভাগীয় প্রশাসন তাকে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগীয় পর্যায়ে মোহাম্মদ ইকবাল হাসানকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নির্বাচিত করেন।
তিনি ফরিদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ ডিসেম্বর-২০১৭ তারিখে তিনি মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্প থেকে সারা বাংলাদেশে ৪জন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি তার মধ্যে একজন। এছাড়াও তিনি গত ২০১৬ সালেও ফরিদপুর জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।
মোহাম্মদ ইকবাল হাসান রাজবাড়ি জেলার পাংশা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তারা বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি সকলের দোয়া কামনা করেন। তিনি ব্যাক্তি জীবনে ২ কন্যা সনন্তানের জনক । স্ত্রী বিলকিস নাহার রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার জামালপুর কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com