সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে। এক ফোনালাপে এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এ সময় ভিসা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উপদেষ্টা পরিষদকে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।

এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com