সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ন্যায় বিচার করুণা নয়, জনগণের সাংবিধানিক অধিকার: প্রধানমন্ত্রী

ই-বেইল বন্ড সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায় বিচার করুণা নয়, জনগণের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া জেলা জজ আদালতে ই-বেইল বন্ড সেবা উদ্বোধন অনুষ্ঠানে দেয়া ভাষনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ আইন ও বিচার বিভাগের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বগুড়া সফর। এ সফরে সাথে রয়েছেন তার স্ত্রী ডা: জুবাইদা রহমান।

সকাল ১০টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। এরপর বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন বহু তলভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১২টার দিকে তিনি বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com