শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

ঝড়ে গাছ পড়ে ঝিনাইদহ-যশোর সড়কে আধা ঘন্টা যানচলাচল বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা বড় পুকুর নামক স্থানে ঝড়ে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে উক্ত স্থানে একটি বড় গাছ রাস্তার উপর পড়ে যায়। এতে উভয় দিকের শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় বাসে থাকা শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, বিকেলে ঝড়ে ছালাভরা নামক স্থানে রাস্তা উপর একটি বড় গাছ পড়ে যায়। এতে উভয় দিকে চলাচলকারী বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় চরম যানজট সৃষ্টি হয়। তারা আধা ঘন্টা চেষ্টা করে ৬ টার দিকে রাস্তার উপর থেকে গাছটি কেটে রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ঝড়ে রাস্তার উপর গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ কেটে রাস্তা পরিস্কার করার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com