শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)তে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে আইএইচটি’র ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইএইচটি’র অধ্যক্ষ ডাঃ পীতাম্বর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, আইএইটি’র সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুল খালেক, ডাঃ রেজা সেকেন্দার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহাম্মেদ, সাধারন সম্পাদক রানা হামিদ, আইএইচটি ছাত্র লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম লিয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএইচটি’র ছাত্রলীগের সাধারন সম্পাদক আমান উল¬াহ ্এলিট।