শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ঝিনাইদহে ৫’শ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে শহরের চাকলা পাড়ায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডুর রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, পবহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা বদিরুজ্জামান ভন্ডুল, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, কাজী জাহিদ হাসান দিপু, কৃষক লীগ নেতা আনারুল ইসলাম, তৈয়ব আলী, প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলার পবহাটি ও হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপিসহ বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুল আওয়ামী লীগে যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে তাতে করে বিরোধী দলের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে পোষণ করছে। এরই ধারাবাহিকতায় আজকে নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। যারা আওয়ামী লীগে যোগদান করেছে তাদের সকলকেই সাধুবাদ জানাই।
যোগদানকৃত নেতৃবন্দ সেসময় বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে বিএনপির রাজনৈতিক সখ্যতা, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অবমূল্যায়নসহ জনগণের মৌলিক দাবিগুলো নিয়ে আন্দোলন না করে ক্ষমতায় আসার রাজনীতিকে প্রধান করে তোলায় তারা বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com