বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধ শীর্ষক সেমিনার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা।

নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিআরটি’র সহকারী পরিচালক বিলাস সরকার, ইন্সপেক্টর মির্জা মাহমুদুর রশিদ, জেলা ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, নিশচা জেলা শাখার উপদেষ্টা প্রফেসর ড. সুষেন্দু কুমার ভৌমিক, নির্বাহী সদস্য ড. হারুন-অর রশিদ, ফয়সাল আহমেদ, সহ-সভাপতি এমদাদুল হক শুভ্র, শাহীনুর আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদসহশিক্ষাবিদ, শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ। সেমিনারে বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের লাইসেন্স প্রদানে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com