সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩২) এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল ইসলাম জানান, মহাসড়কের উপর এক নারীর মৃত দেহ পড়ে থাকতে দেখে তারা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করে বারোবাজার হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।
বারবাজার হাইওয়ে থানার এসআই কালীপদ ধারণা করে বলেন, ভোরের দিকে বাস অথবা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান তিনি। মৃত নারীর নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।