শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ঝিনাইদহে সুবিধা বঞ্চিতদের মিলন মেলা

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
সুবিধা বঞ্চিত ও এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী মিলন মেলা প্রতি বছরের ন্যায় এবারো ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে ১২ ফেব্রুয়ারি সোমবার বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বঞ্চিতজন সংগঠনের উদোক্তা আনোয়ার পাশা বিদ্যুৎ। উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার জীবনা গ্রামের মকবুল হোসেন, হাজরা গ্রামের আব্দুল লতিফ, ইউপি মেম্বর আমিরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বর বদর উদ্দীন ফারাজী, ডাঃ ফজলুর রহমান, গোবিন্দপুরের আব্দুর রশিদ, বংকিরার পল্টু জোয়ারদার, আব্দুল মালেক, বদরুদ্দীন বদো, বাবলুর রহমান, সুজন মিয়া, মসিয়ার রহমান, বুদো কর্মকার, দিলিপ কুমার সরকারসহ এলাকার কয়েকশ মানুষ। অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে লালন সঙ্গীত ও ভাবগান পরিবেশন করেন গ্রামের সাধারণ শিল্পরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com