শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঝিনাইদহে শিশু ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর শিশু ধর্ষন মামলায় তারিকুল ইসলাম (২৮) নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তারিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।

মামলা বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারী পড়ুয়া এক শিশু কণ্যাকে বাড়ির পাশে বাশ বাগানে নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় পরদিন নির্যাতিতার পিতা বাদি হয়ে তারিকুল ইসলামকে আসামী করে মহেশপুর থাকায় একটি মামলা দায়ের করে। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগ চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদাণ করেন বিচারক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com