শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ঝিনাইদহে মাশরুম সেন্টারের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহ শহরের ঘোষপাড়ায় মাশরুম সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন এ সেন্টারের উদ্বোধন করেন। মাশরুম চাষী রফিকুল ইসলামের ঝিনাইদহ মাশরুম সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় মাশরুম ইনস্টিটিউটের উপ-পরিচালক ড. নিরদ চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, জাতীয় মাশরুম ইনস্টিটিউটের মাশরুম গবেষক ড. আক্তার জাহান কাকন, এস এ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাশরুম সেন্টারের মালিক রফিকুল ইসলাম ও হালিমা আক্তার। পরিচালনা করেন প্রকৌশলী আবুল বাশার, অনুষ্ঠানে মাশরুম উদ্দ্যোক্তা ও চাষিরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি সবজি। নিয়মিত মাশরুম খাওয়ার ফলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ সারা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com