বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মহান মে দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (১ মে) সকাল ৯ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরতান ডিসি কোর্ট মুক্ত মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সকলকে বেশী বেশী সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com