শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহে সুকান্ত সেন নামের এক পাসপোর্ট দালালের ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ দেন। দন্ডিত সুকান্ত সেন সদর উপজেলা নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে।
আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে শহরের মদন মোহন পাড়ার গাঙ্গুলী এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধ ভাবে পাসপোর্ট তৈরীর জন্য ফরম, টাকা জমার রশিদ সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুকান্ত সেন নামের একজনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমান পাসপোর্ট ফরম, টাকা জমা দেওয়ার রশিদ ও ১০ টি দেশের মুদ্রা। পরে আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।