শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঝিনাইদহে বিড়ির উপর কর প্রত্যাহার ও কুটির শিল্প ঘোষণার দাবিতে মানববন্ধন

All-focus

ঝিনাইদহ প্রতিনিধি॥

বিড়ির উপর বৈষম্যমুলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার ও ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের আরাপপুরে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আব্দুল হাই’র বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করে বিড়ি ভোক্তা পক্ষ। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়।

ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি বজলু শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য জাহাঙ্গীর হোসেন, রাজ্জাক হোসেন, জীবন দাস, সোহেল রানা, নওরোজ, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ৭ দফা দাবি সম্বলিত সংসদ সদস্য আব্দূল হাই’র হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com