শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মী সহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। ১৩ ফেব্রুয়ারি সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানকালে হরিনাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা রেজাউল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।