শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মী সহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিনগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসাবে জেলার ৬ টি উপজেলা থেকে ২০ বিএনপি, ৪ জামায়াত ও ১ শিবির কর্মী সহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ টি ককটেল। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।