শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে পরিবহণ শ্রমিককে হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে পরিবহণ শ্রমিক আমিরুল ইসলাম হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে আহত আমিরুলের স্বজন ও গড়িয়ালা গ্রামবাসী অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন আহত আমিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম, ছেলে নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুল ইসলামসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেন। এ ঘটনায় আমিরুলের পিতা আছির উদ্দিন মন্ডল বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলে পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামীরা তাদের নানা ভাবে হুমকী দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com