শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক ১০

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার পরানপুর ও চন্দ্রযানী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আমিন শেখ, সবেদ আলী, ফরিদুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাসুদুর রহমান, তুরাব আলী, মওদুদ মিয়া, জসিম বিশ্বাস, ফিরোজ ও আব্দুল মুন্সি, শাখাওয়াত হোসেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার পরানপুর গ্রামে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত ও ভাংচুর করা হয় ১৫ টি বাড়িঘর। এরই জের ধরে রাতে আবারো দু’পক্ষ ঢাল, সড়কি, বল্লম, টেটা নিয়ে মহড়া শুরু করে। খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৫ টি ঢাল, ১০ টি বল্লম, ৮ টি টেটা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ১০ জনকে। ওই এলাকায় সংঘর্ষ এড়াতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com