শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে এক আলোচনা সভা অুনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান এাড: আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রফিউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার প্রাপ্ত গ্রীণ চাষী ইদ্রিস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবিব। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী এ মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে। মঙ্গলবার শুরু হওয়া মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com