বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ঝিনাইদহে ট্রেনে নীচে কাটা পড়ে নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে নাছিমা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মোবারকগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তর দিকের রেল লাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান।

রেলস্টেশন এলাকার একাধিক ব্যক্তি জানান, নিহত নারী রেলস্টেশনের পাশের বস্তিতে বসবাস করতো। সে শ্রবন প্রতিবন্ধী ছিল। সন্ধ্যার সময় শিলাহাটি থেকে খুলনাগামী রূপসা ট্রেনের নীচে কাটা পড়ে ওই নারী নিহত হয়। তার স্বামী আলমগীর মানসিক প্রতিবন্ধী।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি স্টেশন মাস্টার ও জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com