বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চাঁদপুর এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যান চালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজীর ছেলে মোঃ বেলাল হোসেন ও তার সহকারী সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জ্বল।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম বোঝাই পিকআপ ভ্যানটি বরিশাল যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বেলাল ও উজ্জ্বল আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।’

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com